কালো বুদ্ধ ঘর আলো করে বসে আছে
ব্রীজের কাছে ছোট কুঁড়ে ঘর
উপচে পড়ছে আলো...


ছাতিম ফুলের গন্ধে ঘোরগ্রস্থ মন, সে কেবলি তার ছায়ায় নিতে চায়। ঘুম পাড়াতে চায়। আমি ছুটে ছুটে চলি। কোথায় কে কার বুকের ছাতি খুলে রেখেছে? দেখি দূরে কালোর মাঝে আলোছায়া করে ফুটে আছে সাদা ছাতি। ধবধবে। বুকের কাছে। বুদ্ধ। কালো বুদ্ধের ছায়া নেই। বুদ্ধ নিজেই ছায়া। তবু ঘর আলো করে বসে আছে পুরনো বইয়ের তাকের উপর। আমি দ্বিধায়। ঘর না বাহির? কালো বুদ্ধ না ছাতিম?