ডানে স্বর্গ বায়ে নরক
পেছনে তোর দুনিয়া
নেরে মানব নেরে তুই
নেরে একটা বুঝিয়া
আপন মাঝে আছেরে সব
পাবি হেথায় খুঁজিয়া
মক্কা বলো কাশি বলো ,
বলনারে ঐ বৃন্দাবন
সবার চেয়ে পবিত্র তোর
আপনারই ঐ আপন মন
চলন বলন করনারে তুই
সত্য ন্যায়ের পথ দিয়া
আল্লা বলো ঈশ্বর বলো
বলনারে ঐ ভগবান
একজন সে সৃষ্টি কর্তা
সবি যে তার অবদান
ভজন সাধন করনারে তুই
ডাকনা তারে প্রান দিয়া
মন্তব্য (8)