আমার মনের নীল আকাশে
কালো মেঘে মেঘে ছেঁয়ে গেছে
হৃদয় আমার আজ শুন্য আধাঁর
ব্যথা দিয়ে প্রিয়া সরে গেছে ।।

### ###

ক্ষনে ক্ষনে এ বুকে বজ্র হানে
দু-চোখ ভাসে জলে অশ্র বানে
কষ্ট বুকে কষ্ট, নষ্ট হবার সুর তুলেছে।

### ###

ধিকে ধিকে এ প্রানে জ্বলছে আগুন
শেষ বুঝি হয়ে এলো সুখের ফাগুন
নষ্ট মন নষ্ট, পথভ্রষ্ট হবার পথ ধরেছে।।