আজ ও বুঝলি না তুই
আমার মনের কথা
ব্যকুল মনে তোকে পাবার
কত আকুলতা
তুই যে আমার বিশাল আকাশ
আমি রঙ্গিন ঘুড়ি
সেই আকাশে এখন আমি
হাওয়া ছাড়ায় উড়ি
## ##
তোর,
মন পাড়াতে এখন আমার
নিত্য আসা যাওয়া
হৃদয় ভিটায় গড়বো বসত
এইতো আমার চাওয়া।
তোর,
শুন্য উঠোন উঠবে ভরে
স্বপ্ন ফসল ফলে
ডুব সাতারে খেলব খেলা
প্রেমের অথয় জলে।
## ##
তোর,
গগণ জুড়ে এখন আমি
করছি বসবাস
তোকে পাবার এই বাসনা
সদায় করি চাষ
তোর,
ঘুমের ঘরে খোয়াব আমি
গোপন মনের সুখ
সাগর জলে ভিজিয়ে দেব
তৃষণা ভড়া বুক
Comments (0)
No comments yet. Be the first to comment.