মন বাড়িয়ে ডাকো আমাই
হাত বাড়িয়ে নয়
চোখের ভাষায় অনেক কথা
মুখে সেত নয়

ভালবাসি এ কথাটি
মুখে বলার নয়
খুব গোপনে মনের সাথে
প্রাণের মিলন হয়।

প্রেম একেই বলে প্রেম।।

## ##
অনুভবে খুব গোপনে
ডুকি মনের ঘরে
বৃষ্টি হয়ে দাও ভিজিয়ে
অঝর ধারায় ঝরে

## ##
ইচ্ছে ডানায় ভাসো তুমি
স্বপ্নে পাখা মেলো
লাজুক চাওয়া মনের নিয়ে
চুপকি করে খেলো।