বলি বলি করে আজও
হয়নী তারে বলা
নিত্য দিনে যার সাথে হয়
আমার পথ চলা ।
তারে নিয়ে হয়রে আমার
সুখের স্বপন দেখা
সে ছাড়া নিংস্ব আমি
লাগে বড় একা ।
বলব আমি আজকে তারে
আমার মনের কথা
জানিয়ে দেব আজ সহসায়
বুকের আকুলতা।
লাজ সরম আজ দূরে রেখে
বলব ভালোবাসি
দাওনা এবার লক্ষি সোনা গাল
ভরা এক হাসি।
ভালোবাসার এই দিবসে
আমাই গ্রহণ কর
কাছে এসে ভালোবেসে
আমার দুহাত ধর।
Comments (0)
No comments yet. Be the first to comment.