কার্যকারণের মত এ জীবনের
গভীরে ডুব দিয়ে, পাখি
পেয়েছে নীল আকাশ, ডানার উদ্ভাস
দুইটি অবারিত আঁখি

এই যে ব্রীজ থেকে ওই যে কাশবন
শরৎ এলো নাকি বেলা
আহা কি সুন্দর নদীর দুই তীর
নামো না করো না গো খেলা

উতলা এ হূদয় এখানে ব্রিজপারে
যদি বা রেখে যাই কভু
খেলতে এসে তাহা গোপনে তুলে নিয়ে
আবার ফেলে দিও, প্রভু

=-__-=