অনেক ভালবাসি তোমায়
ভালবাসবো আজীবন,
কষ্ট যতই দাও আমায়
ভাঙ্গো আমার মন।
আসবো ফিরে বারে বারে
একের পর এক মরে,
যতই তুমি দূরে থাকো
চাইবে আপন করে।
আমায় তুমি ভুলে গেছ
অন্য কাউকে পেয়ে,
আমি আজো আশায় আছি
তোমার পথটি চেয়ে;
সারাজীবন থাকবো পথটি চেয়ে
ফুরাবেনা আশা,
তুমি কোথাও পাবেনা খুঁজে
খাঁটি ভালোবাসা
মন্তব্য (5)