পাতা ঝরা বসন্তের চেনাজানা পথ ,
অজানা এক ঠিকানার
ব্যাপ্ত অতি বেস্ততা ,
পথিকের পায়ে চাপা
উদাসী এক ব্যাকুলতা
জংধরা কম্পাস জাদুঘরের আড্ডায়
ধ্যানে বসা সমুদ্রের বিভ্রান্ত টাইটানিক
ঊর্মিমালায় ভেষে চলে শত শত প্রাণ ।
নাবিকের হাতে ধরা কাগজের কাপ -
ধোঁয়া ধোঁয়া চালশে চোখের
পাতায় পরজীবী লতার বাসা
সব পথিকেরাই জাদু ঘরের দরজার কড়া নাড়ে ।