অবাক লাগে ভেবে
মানুষগুলো সংশোধন হবে যে কবে
এ গণতান্ত্রিক দেশে কই এর তেলে কই ভাজায়
হাজারো মানুষ যাচ্ছে ফেঁসে।

এ কেমন গণতন্ত্র ?
সার্বিক পরিস্থিতি দেখলে পাগলের মতো হাসি পাই
এমন পরিস্থিতির গণতন্ত্র উদ্ধারে
এত আপামর জনসাধারণ প্রাণ হারায়!

দেশ, মাতৃকার টানে প্রাণ দিয়ে
লাখো শহীদ ত্যাগ কাকে বলে হাতে কলমে দেখিয়েছে
এমন দেশে ক্ষমতার দৌড়ে রক্তক্ষয়ী সংঘর্ষ সহ
কোটি মানুষকেই বেকুব বানাচ্ছে।

জনগণ সকল ক্ষমতার উৎস
তা শুধুই কাগজে কলমে সীমাবন্ধ রয়েছে;
রাজপথে জালাও পোড়াও, হরতাল মিছিল করে
মনে হয় গণতন্ত্রকে গলা চেপে ধরেছে।