স্পর্ধা আসগার এইচ পারভেজ · কবিতা · 2014-08-10 · 1256 ভিউ পাখি উড়ে বিশাল নীলিমার বুকে ডানার চিহ্ন এঁকে যায় এইটুকুন একটি পাখি সে কী না আকাশ ছুঁতে চায়! সীমাহীন স্পর্ধায় পাখিটারই বা দোষ কী বলো প্রতিটি ক্ষুদ্রইতো বৃহৎকে পাওয়ার স্বপ্ন দেখে এই যেমন আমি তোমার ভালোবাসা পেতে চাই ততোধিক স্পর্ধায় শেয়ার: Facebook X WhatsApp Email লিংক কপি
মন্তব্য (4)