খুলবে ইশকুল সফিউল্লাহ আনসারী · কবিতা · 2021-09-05 · 650 ভিউ খুলবে নাকি ইশকুল সেই খুশিতে নাচি, নিষেধ আছে এন্ট্রি নিতে থাকলে হাঁচি কাশি! . দূরত্ব বেশ বজায় রেখে বসতে হবে সিটে, দেখতে হবে গণিত স্যারের মেজাজটা খিটখিটে! . নিয়ম-টিয়ম মেনে তবুও খুলুক বিদ্যাপীঠ, অজানা ভয় আর খুশিতে বাড়ছে যে হার্টবিট! শেয়ার: Facebook X WhatsApp Email লিংক কপি
মন্তব্য (8)