ঠ্যাঙ ভেঙে দিবে বলে
দেখালে যে ভয়
ভেবেই মরি আমি
কী হয়! কী হয়!

কিপ্টুস কাহিকা তুমি
বলোনি তো মোরে
ঘুম ভেঙে দেখা দিলে
নীলক্ষেত মোড়ে!

অফিস যাবার বেলা
হাসিখুশি থাকো
দিন শেষে ঝিমুনিতে
হাসি কোথা রাখো?

এইবার থ্রেট খাবে
সাবধানে থেকো
আদরের খুকিটাকে
আদরেই রেখো।