চো‌খের কোল জু‌ড়ে আধার কা‌লো! এর মা‌ঝেও অদ্ভুত এক সৌন্দর্য আ‌ছে। শুধু এই সৌন্দর্যটুকু ধ‌রে রাখার জন্য অ‌নেক ছল কর‌তে হ‌য়ে‌ছে ছু‌টি‌কে। ছ‌বিটা যতবার দে‌খে ততবার নি‌জে‌কে ধিক্কার দেয় কেন আ‌রেকটু এক্সপার্ট সেল‌ফিবাজ হ‌লো না। তাহ‌লে তাঁর সা‌থে ছ‌বিটা আ‌রেকটু ভা‌লো আস‌তো।
এ জীব‌নে আর কখ‌নো এমন সু‌যোগ আস‌বে না হয়‌তো।
‌সেই চো‌খের কোল জু‌ড়ে আধা‌রের প্রে‌মে কেউ কখ‌নো প‌ড়ে‌ছে শু‌নি‌নি। কিন্তু ছু‌টির মাথা নষ্ট। শুধু ওটুকু সৌন্দর্য দেখার আশায় মুখবই‌য়ে চাত‌কের ম‌তো অ‌পেক্ষায় থা‌কে তার কোন খবর, ছ‌বি দেখবার। ‌যে মানুষ‌টি জান‌লোই না তার প্রে‌মে পড়ার কোন মা‌নে আ‌ছে কি না আমি বু‌ঝি না!
ছু‌টি‌কে কিছু‌তেই বোঝা‌তে পা‌রি না এ নেশা কেবলই ম‌রিচীকা!