বুকে আগলে রেখেও
কখনো ‘তুমি’ ডাকতে দাওনি।
খুদে বার্তারা সময়ের পরিক্রমায়
দীর্ঘ থেকে দীর্ঘতর হয়েছে
তোমার প্রত্যাশারা
বার্তা থেকে কণ্ঠে পৌঁছেছে।
সময়ে কণ্ঠও যেনো
প্রত্যাশা মেটাতে ব্যর্থ হয়েছে।
শুরু হওয়া সাক্ষাত
দীর্ঘ থেকে দীর্ঘতর হয়েছে।
কথারা মিঠে থেকে তেতো হয়েছে
তেতোতে না বলা
লুকানো শব্দ, বাক্যরাও বেড়িয়ে এসেছে।
তারপর,
একসময় বিরাম চিহ্নের বাহুল্যে
আমার দীর্ঘশ্বাসগুলো
দীর্ঘ থেকে দীর্ঘ হতে হতে
তীক্ততা, হতাশারা
মুদ্রার একপিঠের ভালোবাসা থেকে
অপর পিঠের ক্রোধ, রাগ, ঘৃণা, হতাশায়
রূপ বদলেছে।
প্রার্থনা করি অনেক বড় হও
তোমার প্রত্যাশারা তোমাকেই ছাড়িয়ে যাক।
আমার কষ্টে মোড়া দীর্ঘশ্বাসেরা
তোমায় ছায়ার মতোই জড়িয়ে রাখবে।
মন্তব্য (7)