
কিছু মানুষ আছে যারা প্রায় সময়ই এই ভেবে অস্থির থাকে যে অন্য লোক বুঝি তাদের পেছনে লেগেছে, ক্ষতি করার চেষ্টা করছে । উনারা সন্দেহ করে অন্য লোক কেবল তাদের নিজেদের স্বার্থসিদ্ধির জন্য এদের কাজে লাগায় । নিজেদের আত্নীয়, বন্ধু অথবা সহকর্মীদের ওপর আস্থা রাখতে পারে না । স্বামী অথবা স্ত্রীর চরিত্রে সন্দেহ করে দাম্পত্য জীবনকে বিষিয়ে তোলে । অতি তুচ্ছ কারণে অপমাণিত বোধ করে । কেউ উনাদের অপমান করছে, তুচ্ছ তাচ্ছিল্য করছে এমন মনে হলে তাঁরা সে কথা ভুলে যেতে পারে না, প্রতিশোধের সুযোগ খোঁজে । কাউকে বিশ্বাস করতে পারে না, বিশ্বাস করে কাউকে কোনো কথা বলেও শান্তি পায় না । এ ধরনের মানুষ তিলকে তাল করে দেখতে এবং নিরর্থক ঝগড়া-ঝাটি করতে বেশ অভ্যস্থ । অন্যের দোষ দেখতে উৎসাহি হলেও নিজেদের বিরূপ সমালোচনা করতে পারেনা একেবারেই । নিজেদের প্রাধান্য যেখানে নেই সেখানে তাঁরা মিলেমিশে কাজ করতে স্বস্তি বোধ করে না ।
যদিও এর নির্দিষ্ট কোনো কারণ দেখা যায়না, তবে সাধারণত,
● যেসব পরিবারের সন্তানেরা মাত্রাতিরিক্ত শাষণে বড় হয়
● যেসব পরিবার অর্থনৈতিক ভাবে অস্বচ্ছল, সেসব পরিবারের সন্তান
● নিজ পরিবার বা কাছের কোন আত্নীয়ের সন্দেহপ্রবণ চরিত্র তার মধ্যে প্রভাব বিস্তার করেছে
● কখনো অন্যের কাছ থেকে অবিশ্বাসের কোনো ঘটনা তার জীবনে ঘটলে
● নিজে লুকিয়ে কোনো অন্যায় করলে তার আপনজন সেই ধরনের কাজে নিজেকে সম্পৃক্ত করলে সে (আপন জন) অন্যায় না করলেও তাকে সন্দেহের চোখে দেখে ।
এরকম আরও কারণ থাকতে পারে, তবে আশা করি কারণ যাই হোক সেসব থেকে নিজেকে সন্দেহ না করার মানসিকতা তৈরি করার মতো যথেষ্ঠ মনোবল আমার/ আপনার আছে ।
আসুন সবাই অপ্রয়োজনীয় সন্দেহ করা বাদ দিয়ে সন্দেহমুক্ত জীবন পার করি ।
দিনটি সবার ভালো কাটুক ।
শুভকামনা ।।
ছবি : প্রিয়জনকে সন্দেহ করার কষ্ট বড্ড যন্ত্রনাদায়ক কষ্ট । সন্দেহ না করার জন্যে সম্পর্কে বিশ্বস্ততা জরুরী । তবে অহেতুক সন্দেহ জীবনকে শুধু বিষমযই করে তোলে...কাজেই সন্দেহ নয়...সন্দেহমুক্ত জীবন হোক আমাদের ।
----------
মনের জানালা
(Post20131108023337)
মন্তব্য (19)