প্রচলিত ধ্যান-ধারণা হচ্ছে নারী হবে নরম-কোমল, সর্বংসহা (মাতা), মনোরঞ্জনকারিনী (বধূ)।
তারা থাকবে অন্দরমহলে ।

আর তাই প্রবাদে শোনা যায়...
'ঝি নষ্ট হয় হাঁটে, বউ নষ্ট হয় ঘাটে'।...
অর্থাৎ ঝি কে হাঁটে-বাজারে-মার্কেটে পাঠানো যাবে না আর বউকে পুকুর ঘাটে পাঠানো যাবে না (যদিও গ্রাম এলাকায় পরিবারের পানির যোগান দাতা সাধারণত নারীই)।

অন্দর মহলের নারী, মাতা-বধূ যখন স্বামীর মৃত্যুতে, স্বামীর নির্যাতন ইত্যাদি আরো বিভিন্ন কারণে আশ্রয়হীন হচ্ছে, স্বামীর দূরারোগ্য ব্যাধিতে/ অন্যান্য প্রতিকূল পরিস্থিতিতে অর্থ কষ্টে অন্যের কাছে হাত পাতছে, কন্যা শিশুটির যখন আর স্বাভাবিক, নিরাপদ শৈশব, কৈশোরের নিশ্চয়তা থাকে না তখন প্রশ্ন জাগে মনে, তাহলে অন্দর মহলের এই মাতা-বধূ-কন্যার ভবিষ্যৎ কি ? সে কি তার বাবা-ভাইয়ের কাছে আশ্রয়, সাহায্য প্রার্থনা করবে, শিশুটি অন্যের গলগ্রহ হয়ে অনিশ্চিত ভবিষ্যতের দিকে বেড়ে উঠবে ?

আর তাই প্রয়োজন নিরাপদ শৈশবের, প্রয়োজন আত্ননির্ভরশিলতার, শিক্ষার যেই শিক্ষা তাকে আলোর পথ দেখাবে, বলবে মুক্তির কথা । যে অন্যের কাঁধের বোঝা হয়ে নয় বরং নিজে একাই পথ চলতে পারবে আপন আলোয় ।

----
নারী

(Post20131107055209)