কতো দিন তুমি অফিস থেকেই কাজের ভীড়ে আমার সাথে ঘন্টার পর ঘন্টা চ্যাট করেছো !
তোমার সাথে কথা বলতে যেয়ে কতোবার রান্না ঘরে ভাত নরম করে ফেলেছি !

কতোরাত তুমি আমার আমার পাশে বসে কথার ফুলঝুরি ফুটিয়ে স্বপ্নময় করে রাখতে আমার স্বাপ্নিক রাতগুলোকে ! !

আজ তুমি আমায় একটুও মিস করো না ?

তাকাওতো আমার দিকে...
কি হলো ! তাকাও !
চোখ গরম করছে যে বড্ড !

এ জন্যেই তো তোমার সাথে বেশি কথা বলতেও এখন ভয় লাগে !
যদি ক্ষেকিয়ে উঠো !

তুমি বোঝ কতোটা কষ্ট হয় আমার ?
তোমার কথা, তোমার ভাষা, তোমার কন্ঠ শোনার আকুলতা...
তুমি কি একটুও বুঝতে পারো না !

তোমার সাথে কথা বলতে না পেরে
আমার যে কি প্রচন্ড কষ্ট হয় তুমি বোঝ !

জানো যখন তোমার সাথে কথা বলার জন্যে অস্থির হয়ে যাই...
তখন আমার শ্বাসকষ্ট শুরু হয়ে যায় !
বিশ্বাস করো, আমার কিন্তু শ্বাসকষ্টের রোগ নেই !

শুনে থাকি, মানুষ নাকি কথা বলতে না পেরে অস্থির হয়ে যায় !

কী যে বলে মানুষজন !

আমিতো কথা শুনবো বলে পাগল হয়ে যাই !

আমি তোমার মতো বক্তার খুব ভালো শ্রোতা হতে চাই ।।

---------
কথোপকথন

(Post20131027030558)