ICMAB এর সামনে দিয়ে যখন আসছিল তখন বেশ বাতাস বইছিল । নীলক্ষেত থেকে কাটাবনের দিকে যেতে আইসিএমএবির গেটের উত্তর পাশের বসা লোকটার দৃষ্টি খেয়াল করে শুভ্রা দেখলো তার কামিজের কাপড়টা একটু উড়ে গিয়ে উপরে উঠে গেছে । আর হাঁটুর অল্প উপরে উঠে যাওয়া কামিজ সরে যাওয়ার পর সালোয়ার-এর উপর দিয়ে সেই লোক কি দেখার চেষ্টা করছে তা সেই জানে !

এক বৃষ্টির সন্ধ্যায় আইইআর এর ক্লাস শেষ করে মহসীন হলের মাঠের পাশ দিয়ে ছাতা মাথায় অন্ধকারে ফেরার পথে সবেগে চলা এক খালি রিক্সার চালক দ্রুততার সাথে ওর গায়ে হাত মেরেছিল ও কষ্ট পাওয়ার চেয়ে অবাক হয়েছিল !

পোশাকের শালীনতায় ওর শত্রুরাও ওকে কোন বাজে কথা শোনানোর কথা ভাবে না । তাহলে এই রিক্সাওয়ালার অন্ধকারে পোশাকে আবৃত এক নারীকে দেখেই আদিম প্রবৃত্তি জেগে উঠল ?

"তবে যে ধর্ষনের কারণ হিসেবে মেয়েরা নাকি প্রভোকিং ক্যারেক্টার হিসেবে কাজ করে ?! কিভাবে সেটা?!"
শুভ্রা আমায় জিজ্ঞেস করেছিল...

আমি চুপসে যাওয়া মুখে কোন রকমে শুধু বলেছিলাম -"ওরা সব পশু রে, শুভ্রা !"

-----
অনুগল্প

(Post20131026124849)