আকাশে দেখি সূর্য্যিমামা
দিচ্ছে এখনো উঁকি,
হঠাৎ দেখি সূর্য্যিমামা
আকাশ থেকে দিলো ফাঁকি ৷
রোদ্দুর গিয়ে মেঘটা হলো
রিম্ ঝিম্ বৃষ্টি এলো,
বৃষ্টি এসে সব ভেজালো
গাছ গুলির প্রাণ ফেরালো ৷

টাপুর টুপুর বৃষ্টি পরে
হয়েছে নাকি নিম্নচাপ,
বাইরের সব কাজটি ফেলে
ধরলো সবাই চায়ের কাপ ৷
কিছু খেলে তাসের খেলা
কিছু খেলে পাশা,
বৃষ্টির জন্য করছে চিন্তা
কয়েক দল চাষা ৷
ভাবছে তারা কি হবে
তাদের ঐ সকল চাষ,
থামবে কবে আবহাওয়া
বর্ষা নাকি বারো মাস ৷