গাছ নাকি জড় বস্তু
চলতে পারে না মোটে,
মানুষকে সাহায্য করা
তার আসল কাজ বটে ৷
গাছ দিয়েছে মানুষের ব্রেন,
গাছ থেকে পায় অক্সিজেন ৷
গাছ দিয়েছে বাঁচার আশা,
গাছে থাকে পাখির বাঁসা ৷
গাছ আমাদের সারায় রোগ,
গাছের ফলে দারুন ভোগ ৷
গাছের পাতায় খাওয়ার থালা,
গাছের ফুলে গলার মালা ৷
গাছ থেকে পায় নানান উপকার,
গাছের কাঠে বানায় ফার্ণিচার ৷
গাছের দিয়ে বানায় বাড়ি,
গাছের তৈরি গরুর গাড়ি ৷
গাছ মানুষের বাঁচায় প্রাণ,
প্রকৃতি রক্ষায় গাছ লাগান ৷
মন্তব্য (12)