পৃথিবীতে একটি ধর্ম
মানুষ তার নাম ,
জাতিভেদে ভিন্ন হলে
থাকে কি মানুষের দাম !
ভেদা ভেদের মধ্যে আছে
হিন্দু - মুসলমান,
আরো নাকি জাতী আছে
তারা জৈন্য - খ্রিষ্টান !
কীসের এতো জাতের বিচার
কিছু ই বুঝি না,
এক ই নামে ডাকি সবাই
সে তো হল মা ৷
হিন্দু ডাকে ভগবান ,
আল্লাহ বলে মুসলমান ৷
জৈন্য বলে গুরু প্রধান,
প্রভু বলে তারাই খ্রিষ্টান ৷
ধর্ম শাস্ত্র ভিন্ন হলেও
বিষয় বস্তু একই,
মানি সবাই পরম পুরুষ
একথা মিথ্যা নাকি !
জাতিভেদ করে তোমরা
কোরো না সমাজ নষ্ট,
এসো সবাই মিলে
ঘোচাই ভারত মায়ের কষ্ট ৷
মন্তব্য (5)