করো না প্রকাশ মনের গোপন;
হোক সে তোমার যতই আপন ।
তোমার অসহায়ত্বে আঘাত দিবে;
সুযোগ পেলেই মজা নিবে ।
মনের গোপন থাকলে মনে,
কষ্ট কিছু হয় ।
তবু সে যন্ত্রণা
উপহাসের মত তীব্র নয় ।
মনের কথা মনেই থাক;
আলগা পিরিতি নিপাত যাক ।