ব্যবহারকারীর সাথে মঙ্গললোকে ভাগ্য তাকে চেনে ।
নিষ্ঠুর পরিহাস হতভাগাদের দলে
এই অলিখিত গনিতের সূত্র কোথাও খুঁজে না মেলে ।
যুক্তিবিদ্যার ফালাছিতে, ‘ডাস্টবিনের পোকারাও খায়
সুবিধাবঞ্চিত ভাগ্যহীন অর্বাচীনরাও তাই।‘
ডাস্টবিনের পোকা আর মানুষ এক হয়ে যায়,
তখন কুত্তাগুলো ভীষণ কষ্ট পাই ।
ভাগ দিতে গেলে কম পড়ে যাবে
খাঁচা হীন নির্বোধ জন্তু সারমেয় গুলো ঠিক তাই ।
কিন্তু উপাই নাই !
দৈবের নির্ঘাত বিধান
দুর্বলের সান্ত্বনার প্রলেপ
নইলে বাচে কি করে ?
উত্তরণের কোন পথ নেই
চলবে যুগ যুগ ধরে ।।
মন্তব্য (4)