আমার বুবুকে এখন আর
সরতে বলতে হয় না,
তিনি এখন এমনিতেই সরে দাড়ায়।
এবং অন্যকেও সরিয়ে দেয়।
ফিফটিতে যখন পিকআপ দেয়,
তখন আপনা-আপনিই সরে দাড়ায়।
বুবু এখন আর নাকে নলক,
নাকছাবি পরে না। প্লেন চালায়।
দূর আকাশের নীলনীলিমায়,
তাঁর আলোর দ্যুতি ছড়াই।
যে সব কুচক্রীরা বুবুর পায়ে
নিগড় পরাতে চেয়েছিল!
তাদের মুখে চুনকালি ঘষে,
চলে যায়, ওমান-কাতার-দুবাই।
তাকে আর কেউ চাবুকের ভয় দেখিয়ে
পণ্য কামাতে পারবে না।
সাহসীনি-সাহসিকা প্রমীলা, আমার বুবু।
জয় হোক তোমার।
শুধু কাঁদেনা, রাঁধেনা, আর বাঁধেনা।
তারাও যোগাতে পারে-
জীবনের রসদ।