অপাংক্তেয় আনন্দ চ্যাটার্জী · কবিতা · 2018-10-09 · 834 ভিউ জীবনের খাতা আজ ভরেছে রঙিন কালিতে, তোমার একাকীত্বের ক্যানভাসে ফুটে উঠেছে নতুন শরীর। রক্তিম হরফে লেখা সেই পুরনো ভাঁজ পরা চিঠির ক্ষত, আজও যেন দগদগে- আজ হয়তো পোষ মেনেছে অন্য কারো লাগামে; তোমার মনের সারমেয়, তাই আজ আমি অপাংক্তেয়। শেয়ার: Facebook X WhatsApp Email লিংক কপি
মন্তব্য (6)