কত দর্প চূর্ণ হল
আমরাও চলে যাব একদিন,
খনিকের এই জীবনকে
কেন করে তোলো এত কঠিন?
খরস্রোতা রক্তে মিশে
যৌবন জোড়া একরাশ অভিমান,
জীবন যখন হিসেব নেবে
কোথায় পাবে প্রায়শ্চিত্তের সন্ধান?