ঘরেই হচ্ছে সূর্য উদয়
ঘরেই সূর্য অস্ত,
ঘরই এখন নিরাপত্তা
একটানা থাকা ভীষণ কষ্ট,
ঘরই এখন ফ্যাশন র্যাম্প
ঘরই শপিংমল,
ঘরই এখন রেস্টুর্যান্ট
ঘরই খাঁচারকল,
ঘরের ভিতর আকাশকুসুম
ঘরেই অফিস করা,
ঘরই এখন সিনেমা হল
ঘরই আড্ডা পাড়া,
ঘরই মাঠের নির্জন কোন
ঘরই লেকের পার,
ঘরেই থাকুন সুস্থ্য থাকুন
চারিদিকে এই স্লোগান হচ্ছে শুধু প্রচার,
ঘরের ভিতর গরীব বাবার চাকরি যাওয়ার ভয়
আতঙ্কে দিন কাটছে তবে কাটছে না সংশয়,
ঘরই যে আজ ক্ষুর্ধাত পেট
নেই শরীরে বল,
অনুদানের লাইনে ভিড়
দিন মজুরের দল,
করোনার সাথে লড়ছে সবাই
গুনছে শুধু দিন,
ঘরই যে আজ প্রতীক্ষালয়
কবে পাবো ভ্যাক্সীন্।
মন্তব্য (4)