সব সত্যি বলে না কথা।
মেঘের আড়ালের নীরবতার মতো
সন্ধ্যার ওপারের শব্দহীনতার মতো
আর সেই কিছু আবেশী মুহূর্তের মতো।
তুমি বলতেই পারো
সব ফিরে দেখাও তাকায় না ফিরে।
সেই রূপালী মেঘেরই চলে যাওয়ার মতো
সেই সন্ধ্যারই রাত্রি হবার মতো।
আর সেই মুহূর্তদেরই স্মৃতি হবার মতো।
সবই তার সত্যি।
হয়তো যেটুকু বলা কেবল সেটুকু ছাড়া।
আজকের পর কালকেটাও ঠিক ফিরে আসে।
মেঘেরাও আসে, সন্ধ্যারাও আসে।
সত্যি সত্যি আসে।
সব সত্যি তবুও বলে না কথা।
মন্তব্য (4)