বিকর্ষণের মতো করেও
আকর্ষণ করা যায়,
অনুভব করা যায়
দৃষ্টির কোনায় কোনায়
ভর করে থাকা
প্রায় ভুলে যাওয়া
স্মৃতিদের মতো রূপকথাকে।

মনে মনে মনের কথাই চলে
অন্যরকম কানাকানির হিসেবে।
আধো বলা সে কথার
লুকোনো মানেরা ভোলে
জমে থাকা অভিমান যতো।

অনেকটা তোমারি মতো।