অঢেল দেখার সময় আছে
আধেক তোমার মতো
বাকি আধেক মিশে থাকে
একলা থাকার মতো।
ভাবনা ভাঙ্গার স্বপ্নে
মনের রাত গভীর হয় যতো,
দৃষ্টিগুলি দিনের আলোর মতো।
দূরে যাবার পথ
মিশে থাকে
কাছে আসার টানে।
তোমার আধেকই তা জানে।
বাকি আধেক একলা থাকার মতো।
সব থাকা একলা থাকার মতোই।
মন্তব্য (4)