হঠাৎ করেই পথ বদল হয়।
মন বদল হয় কিছুটা পরে।
আগের যা কিছু দেখা
ধরা দিতে আবার
কখনো খোঁজে আলো
আর কখনো আঁধার।
তখনো আঁধার হয়নি পুরো।
পথের এপার, ওপার।
অন্যের হাঁটা পথও তোমার।
চেনা তোমার সেই
ভাষাহীন বুঝে নেয়া।
আবেগশূন্য, আবেগহীন নয়।
শূন্যতা ভরে উঠতে পারে।
সময়ের সেই দাঁড়িয়ে থেকেও
অলস বসে থাকায় থাকায়।
ফেলে আসা আবেগের
সেই থেকেই আনাগোনা,
পরিচয় অনুভূতিদের সাথে।
কখনো সেটাই আলো,
কখনো সেটাই আঁধার।
হঠাৎ করেই মন বদল হয়।
পথ বদল হয়তো হয় কিছুটা পরে।
Comments (4)