চোখের জলে বিকেল হলে
সন্ধ্যা প্রদীপ
জ্বলে কি না জ্বলে
কি যায় আসে?
সংজ্ঞাবিহীন আলোর পাশে।
বিকেল হলে চোখের জলে।
চোখের জলে বিকেল হলে।
চেনা বন্ধু
অচেনা ভাঙ্গা অভিমানে
যায় কি ভেঙ্গে?
বেশি আলোয় যায় না চেনা,
আঁধার থাকুক।
চোখের জলেই বিকেল নামুক।
সন্ধ্যা প্রদীপ জ্বলছে ঠিকই
চেনা চোখের ঠিক ওপারে।
সংজ্ঞাবিহীন এই আঁধারে।
বিকেল হলে চোখের জলে।
চোখের জলে বিকেল হলে।
মন্তব্য (4)