সময়ের মতো থেমে থাকা
তোমার প্রহরের কাছাকাছি।
মুহূর্ত হয় অনেক দিনের।
সময় লাগে
সময়ের ভাষা বুঝতেই।
চোখের ভাষা না হয়
দেখেও না দেখার মতোই
রয়ে গেলো আপাতত।
চলে যেতে যেতে
ফিরে তাকানো যায়
একবার,
আরো একবার।
পাখিদের মাঝেও পথিক আছে।
বারবার ফিরে আসে।
আকাশ তার যতই খোলা হোক না।
মন্তব্য (5)