একদিন মনে হয়
এমন একটা কিছু দেখবো -
অনেক দূরে নৌকা, রাত্রি
আর হালকা আলো।
অনেক মানুষ।
সব চেনা চেনা।
সবাই বদলে আসা মানুষ।
যার যেমনটা হবার কথা
তেমনটাই হয়ে
চারিপাশে।
মাঝখানের সময়গুলো শুধু শুধু
কেমন ছিল -
সেই হালকা আলোতে মনে হবে
এটাই হয়তো সময়ের নিয়ম।
বদলে যাওয়া মানুষগুলো
আবার ফিরে বদলাতে জানে।
আবারো হঠাৎ চেনা কণ্ঠদের হাসি,
ডাকাডাকি।
শব্দে কি তখন হঠাৎ ঘুম ভেঙে যাবে?
মন্তব্য (3)