হারাতে চাইনা তোমায় লুকাতে চাই হৃদয়ের মোহনায়
হারাতে চাইনা আমি আমার প্রিয় লাল গোলাপ
হারাতে চাই না তোমায় ভেবোনা পাগলের প্রলাপ।
সেই চাঁদমাখা রাত্রি দূর্বাদলে শিশিরভেজা
আমার দুঃখে তুমি পাও এ কেমন মজা
তোমায় হারালে আমি হব বৈরাগী
এখনও তোমার স্বপ্নে বিভোর বিবাগী
যে রয়েছে মোর হৃদয়ের আলপনায়
যে কাদেঁ আমার দুঃখের মায়ায়
এই সাদা মন প্রেমের বাহন তাকেই পেতে চায়।
যে আছে প্রাণে কেবল সে ই জানে
তবুও প্রেম আসে বারবার এ অগোছালো জীবনে।