আধাঁরে ঢেকেছে সব
দু,একটা ভাল মানুষের জায়গায় হাজার ভন্ড মানুষের কলরব।
আধাঁরে ঢেকেছে সততা,সারল্য ,নৈতিকতা
আধাঁরে ঢেকেছে নিরন্তর মানবতা;
ব্যাক্তিগত, পারিবারিক,সামাজিক জীবনে
আধাঁরেররা বেধেছে জোট সগোপনে।
টালমাটাল মোর ললাটে উঠবেনা কি নতুন সূর্যোদয়
আধাঁরের মাঝে সততা সর্বদা পিছু পা হয়।
তবু সততার জয় জয়কার
একদিন ঘুচবেই অমানিশার আধাঁর।