এতো দূরে ঠেলে দিলে আমায়
ছিলাম তোমার এতো কাছাকাছি মায়ার আলোয়,
ধীর পায়ে এসেছিলে জীবনের কাছে
চলে গেলে আমায় ছেড়ে সবই করে মিছে।
বালুচরে বেচেঁ আছি স্বপ্নের অালোর খুঁজে
যদি দ্বীপ শিখা নিয়ে আস হৃদয়ের কাছে,
এলোমেলো করে দিলে এ জীবন আমার
সবই যেন মিথ্যে ছলনার আঁধার।
এতো ভালবাসা  পেয়েছিলাম তোমা হতে
এতো কাছাকাছি ছিলাম দুজনাতে
তবো ভালবাসার লাল গোলাপ তোমায় দিতে গিয়ে
জীবনটা আমার যে গেল ক্ষয়ে।
স্বপ্নের মাঝে তুমি এসো ভালবাসা দিব তোমায়
দূরে চলে গেলে কেন একা করে আমায়?