রায় বাবুর চোখে জল।ভয় বা রাগে অন্ধ হলে যা হয়।ছেলে অসুস্হ,ডাক্তার দেখানো হয়েছে।প্রথম ছেলে,তাই সিঁদুরে মেঘ দেখলেই ভয় হয়,বড় ভয় হয়।ডাক নাম নয়ন,এ জন্যই হয়তো নজরে রাখেন খুব।
তুচ্ছ ঘটনা,নজরে পড়ে না এমন।ছেলেকে কিছু মুখে দিয়ে,ঔষধ দিতেই কাশি শুরু হল।তা দেখে রায় বাবু ছেলের চোখের দিকে তাকালেন। তিন বছরের ছেলে, ভয়ে কচি দুই হাতে মুখ ছেপে আছে,যেনো ঔষধটুকু না পড়ে।
ঘটনাটি রায় বাবুর চোখ এড়ায় না।এক সময় ছেলেটি কেঁদে উঠে।সস্নেহে ছেলেকে বুকে জড়িয়ে ধরে চোখের জল মুছেন।
(একটি অনুগল্প)