বৃষ্টি এলো রে বৃষ্টি পড়ে ঝুম
বৃষ্টি এলে খুশি ছোট্ট খুকি
হঠাৎ করে লাফিয়ে উঠে ঘুম,
মুখটি বেজায় লাগে সুখী।
বৃষ্ট পড়ে খানিক থামে ঝরে
বৃষ্টি এলে দুষ্টর দল আর,
একটুখানি রইতে চায়না ঘরে
সব বাধা লাফিয়ে হবে পার।
সকাল বেলা নামলো যে তার
এই বেলা, নাই ত ঝরার শেষ
মুষলধারা বৃষ্টি, বৃষ্টি টৈ টুম্বুর
খুব দ্রুত ভেজল সারা দেশ।
বৃষ্টি এলো রে বৃষ্টি পরে ঝুম
এমন অধিক বৃষ্টি হলে তবে
এক নিমেষে ভাঙবে সবার ঘুম
কেউ ত নেই একটু খুশি রবে।
আকাশ যেমন ফুটো হলো
চারপাশটা বেজায় নিঝুম,
ঐ রামধনুক ও রং হারালো
কান্ডটা কি পরল পারায় ধুম।
মন্তব্য (12)