অবাগার পোরা কপাল
ঘটি শুন্য নেই চাল,
কথা বলে কি যা তা
খাবে নাকি লতা-পাতা।
অভাবের আর নেই শেষ
কি না করে কষ্ট ক্লেশ,
দুঃখ পেছন অন্তহীন
অবাগার মন অনেক রঙ্গিন।
খাচ্ছে না তো হচ্ছে কি আর
দিচ্ছে বিলে যা ছিল তার,
থাকবে কি আর শুন্য ঘটি?
বিলিয়ে দিল চরণ চটি।
হাসলো দেখে ভিক্ষা ভাটি
কেঁদে চাইলেন দু'খানা রুটি,
নিচু শীরে খানিক থেকে চুপ
আবাগার মন কত রঙ্গিন
দেখালেন তার রুপ।
মন্তব্য (6)