ফুল ঝড়লে ভ্রমর আসে
শুকিয়ে এলে গন্ধে ভাসে,
শুষ্ক ফুলে বাঁধি ফুলের তোরা
এভাবেই ইচ্ছে মত লিখি মোরা!
নিজেরাই সব ইচ্ছে ভাবি
আমরা সবাই কবি!
কবিদের এই মিলন মেলাতে
আমরা সবাই কবি।॥
ছায়ার মধ্যে আলো দেখি
রোদ্র দেখি রাতে,
মোড়গের সাথে বিড়ালের বিয়ে
কিছু কবিতায় থাকে।
ভরদুপুরে উঠলে শশী
মধ্যরাতে রবি,
আমরা সবাই কবি
কবিদের এই মিলন মেলাতে
আমরা সবাই কবি॥
গগণ জুরে নীল থাকলেও
ছন্দ ভাসে জলে,
মনের মধ্যে মিল থাকলেও
বিরহ কবিতায় বলে।
শ্রুবণচোখে ভেসে উঠে
শত বিরহের ছবি,
আমরা সবাই কবি!
কবিদের-ই বর্তমান যুগে,
তবুও অমরা সবাই কবি তারুণ্য ব্লগে॥
Comments (12)