তুলির রং-এ রাঙ্গিয়ে যায়
শিল্পীর মন,
তাতে কি সাজাতে পারে
কভু 'এলোমেলো' জীবন?
মাঝে যার থাকে শুধু
সাত রং-এর-ই মেলা,
সাত রং-এ শত রং হয়
যায় কি আঁকা তবুও
জীবনের বেলা?
তুলির রং-এ উঠে ফুটে
জীবনের-ই গল্প,
কিছু পথ খুঁজে পায়
জীবন হলেও স্বল্প!
তুলির রং-এ কখনো
সারা জীবন সাজে?
হয়তো তুলি নামের
কোন আদম আসতে হয়
শিল্পীর জীবন মাঝে।
শিল্পী তাই আপন মনে
শিল্প ছড়ায়,
কখন যেন তুলি এসে
জীবনে জরায়॥
আঁখি হবে কাজল কালো
দীঘল হবে চুল,
শিল্পীর রং-এ আঁকা অদৃশ্য
দৃশ্যে নেই যেন ভূল।
মায়া মাধুরি মাখা চেহারা
হালকা-পাতলা গায়!
যাকে নিয়ে দিবে পাড়ি
জীবন গাঙ্গের নায়।
সুখে সুখী হতে প্রয়জনে,
সুখ দিয়ে অঞ্জলী!
জীবন সাজাতে প্রয়জন
রংহীন তুলি॥
মন্তব্য (17)