ঘানিটানা গরুর ন্যায় চোখে বেঁধে রেখেছি কাপড়
না, কেউ বেঁধে দেয় নি;
নিজেই পরে নিয়েছি নিজ চোখের যমটুপি
দৃষ্টিশক্তির গ্রীবায় দিয়েছি কুহকি নেশার ফাঁসি।

সরলপথে চলতে হবে তাই!

সরল পথেইতো চলছি
চলছি অসীম আবক্ষে
শুরু থেকে শেষ
শেষ...অনিশেষ...একই পথে..একই রথে।

সরলপথে চলতে হবে তাই!

সামনে পিছে
সবই মিছে
তবুও চলছি না ফিরে, না ঘুরে
পেছনে তাকানোর অবকাশ যেন নাই

সরলপথে চলতে হবে তাই!