তোমার বিরহ
- মোঃআব্দুল্লাহ্ আল মামুন

ভালবাসি তোমায়
তাই তোমার নাম লিখেছি মনের গভীরে

শুনি মোর মনের অনেক কথা
পাইনা তোমারে

খুঁজি তোমায় মনে মনে
পাইনা তোমারে

তুমি আসলেনা প্রাণ মাঝারে
কবিতাযে ফুরিয়ে যায়

গানের পাখি হাড়িয়ে যায়
তুমি বিহনে
তোমায় খুজব কেমনে?


তুমি হাড়িয়ে গেছো
তাই সুর হাড়িয়ে গেছে
হাড়িয়ে গেছে তার তাল

গান সুর খোঁজে পায় না ।
কবিতা ভাষা খোঁজে পায় না।
এই জীবন সুখ খোঁজে।
তোমার স্পর্শ খোঁজে।

তুমি নেই,
কত কিছু নেই।
আজ এ মন সময়ের প্রহর দেখে।