এটাই কি আমাদের মূল সমস্যা
ভারতের রাজস্তান রাজ্যের তিনটি আসনের উপনির্বাচনে ক্ষমতাসীন দলের প্রার্থীদের পরাজিত করেছে ভারতীয় কংগ্রেসের প্রার্থীরা। তবুও কোন দলের প্রার্থীরা অন্যদলের প্রার্থীদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য ও বিদ্বেষভাবাপন্ন কথাবার্তা বলেননি এমন কি কোন জ্বালাওপোড়ার কোন ঘটনাও ঘটে নি কিন্তু এরকম ঘটনা বাংলাদেশে ঘটলে এতক্ষণে কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি ও কত লোক যে মারা যেত তার কোন হদিস থাকত না। বাঙলীরা সর্বদা আবেগী হয় এটা আমরা জানি কিন্তু একটু অতিরিক্ত আবেগ কখনও ভাল হয়না। আমরা বাঙলীরা,আমাদের আরেকটা দোষ হচ্ছে অন্ধবিশ্বাস ।আমরা আমাদের ভূলটা কখনও দেখি না এমনকি নিজের দলের ভূলকেও দেখি না সেটা বড় বা ছোট হোক। এটাই কি আমাদের উন্নতির জন্য বড় বাধা নয়।
Comments (3)