এ কে সুমন।
অঝর দ্বারায় বৃৃষ্টি হচ্ছে, ঠিক সেই দিনের মতো৷
যেই দিন গোলাপ'টি আমার হাতে দিয়ে বলেছিলে "হয়তো এখানেই আমাদের বন্ধুত্ব শেষ"৷
আমি হাসতে হাসতে বলেছিলাম "বন্ধুত্ব এভাবে শেষ হয়ে যায় না, এর বাধন বড় শক্ত৷ আর গোলাপ'টি আমার জন্য কেনো, ওর জন্য নিয়ে যাও, যার হাত ধরে বাকি জীবন'টা কাটিয়ে দেবে৷
তুমি তখন গোলাপ'টি রাস্তায় ফেলে চলে গিয়েছিলে৷
আমি আবার ডেকে বলেছিলাম "এভাবে ফেলে যেয়না, গোলাপ'টি নিয়ে যাও৷
আসলে তুমি কি বোঝাতে চেয়েছিলে সেটা আজও বুঝতে পারিনি৷
তোমার কথাই ঠিক, এখানেই বন্ধুত্ব শেষ হয়ে গেল৷
মন্তব্য (4)