নিপীড়িত সব মজলুমানের
ভাঙিয়ে দিতে গভীর নিদ,
বছর ঘুরে আসছে আবার
মুসলমানের খুশির ঈদ।

সব কিছু রেখে জাগরে আবার
খোদার নামে তাকবীর তোল,
নব দিগন্তে উঠেছে শশীর
মুছে ফেল সব অতীত ভুল।