আশার প্রদীপ জ্বে‌লে রে‌খে‌ছি
তু‌মি আসবে ব‌লে
ম‌নের দুয়ার খু‌লে রে‌খে‌ছি
তু‌মি আসবে ব‌লে।

স্বপ্নলো‌কে তু‌মি ছি‌লে
ম‌নের জানালা ঘি‌রে
আঁখি মেল‌লে হা‌রি‌য়ে যাও
আমায় একা ক‌রে।

ভালবাসার শ‌ক্তি নি‌য়ে
আজ আ‌মি এ‌সে‌ছি
‌তোমার কা‌ছে দুহাত পে‌তে
‌তোমা‌কেই চে‌য়ে‌ছি।

‌ম‌নের আকাশ জু‌ড়ে আছো
তু‌মি‌তে সমাহার
তু‌মিহীনা আমার যেন
জীবনটা হাহাকার।