তোমার চারপাশে বইয়ের সমাহার
জ্ঞানের আলোয় জ্বল জ্বল করছো তুমি
নিজেকে করে তুলেছো জ্ঞানের রাজ্য
বই মেলার সমস্ত বই তোমার মগজে
মস্তিস্কের কোষে কোষে দুন্দুভি বাজায়
কার কি এলো গেলো তাতে
জ্ঞানের ভারে চেয়ার ভেঙ্গে যায় তবু-
রঞ্জিতের ফাইলতো অাটকেই থাকে
তোমার টেবিলে
টোকাইয়ের ছেঁড়া জামা আরো ছিঁড়ে গেলো
দুই বেলার স্থলে এখন একবেলা খায় উদ্বাস্তু শিবির
পুনর্বাসন তো হলোনা রিক্ত হস্তের
উৎকোচ বেড়ে গেল জোয়ারের মতো
শেয়ার বাজারের মতো ধ্বস নামে মনুষ্যত্বের
এখনও তো মঞ্চে বসে থাকে মূর্খের দল
শিয়ালের খোয়াড়ে হয় রাজ হাসের বিচার
এখনও তো রাজ পথে মিথ্যের উল্লম্ফন
মিষ্টি কথার ছলে চলে মিথ্যের আন্দোলন
মন্তব্য (12)